1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

মেট্রোরেল যাত্রীদের ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড – এনবিআর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জাতীয় রাজস্ব বোর্ড মেট্রোরেল যাত্রীদের ভাডার ওপর বিদ্যমান ১৫% ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মেট্টোরেলে যাত্রী সেবার ওপর ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত ভ্যাট অব্যাহতি ছিল। পরবর্তিতে উক্ত অব্যাহতির মেয়াদ বৃদ্ধি না করায় ১ জুলাই ২০২৪ থেকে মেট্টোরেলে যাত্রী সেবার উপর ভ্যাট প্রযোজ্য হয়।

বর্তমান সরকার মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধির আবেদনটি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে রাজধানী ঢাকাবাসীর নিরাপদ ও দ্রুতগামী গণ-পরিবহন হিসেবে “মেট্রোরেল” ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যয় হ্রাস এর উদ্দেশ্যে ভ্যাট অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

উন্নত বিশ্বে মেট্টোরেল একটি জনপ্রিয় বাহন। বাংলাদেশেও মেট্রোরেল নারী, পুরুষ, শিক্ষার্থী, কর্মহীন, শ্রম ও পেশাজীবী সকল শ্রেণীর মানুষ ব্যবহার করে। সীমিত আয়ের মানুষের জীবন যাপনের ব্যয়ভার হ্রাস ও সহজ করার জন্য বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে এবং মূল্যস্ফীতির ওপর চাপ কমাতে আধুনিক ও পরিবেশবান্ধব মেট্রোরেলের ওপর উক্ত ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ, সাশ্রয়ী স্বাভাবিক রাখা, মূল্যস্ফীতি মোকাবেলা, বাজারে সরবরাহ বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ধারাবাহিক কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। এ প্রক্রিয়ায় ইতোমধ্যে আটটি ভোগ্যপণ্যকে ভ্যাট আয়কর ও শুল্ক অব্যাহতি দিয়েছে। একইভাবে মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির ফলে দৈনন্দিন যাতায়াতে মেট্রোরেল ব্যবহারকারী যাত্রীদের ব্যয় হ্রাস পাবে, আধুনিক এ পরিবহন ব্যবহারে সাধারণ মানুষ উৎসাহিত হবে এবং ঢাকা শহরের যানজট হ্রাস পাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর