1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মিডল্যান্ড ব্যাংক এখন যশোরে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) যশোর শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর সদরের আরএন রোডে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিক, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তারা এই ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, যশোর শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরির অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহারের অনুরোধ করেন।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর