1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মিডল্যান্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসান খান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান খান চৌধুরী। তিনি প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত ২০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।

আহসান খান মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এ ছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ২০১৩ সালে মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়। শুরু থে‌কেই উদ্যোক্তাদের একজন ছিলেন আহসান খান চৌধুরী।

রাজ‌নৈ‌তিক বি‌বেচনায় প্রতিষ্ঠিত মিডল্যান্ড ব্যাংকে শুরু থে‌কেই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নিয়ন্ত্রণে ছিল। সবশেষ তাঁর স্ত্রী নিলুফার জাফরুল্লাহ ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের সভায় উপস্থিত হন‌নি। এমন পরিস্থিতিতে গত বৃহস্প‌তিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আহসান খান চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ–আরএফএল গ্রুপে যোগদান করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর