1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ ও ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান পদে নিলুফার জাফরুল্লাহ এবং ভাইস চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান পুনর্নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুন ব্যংকের পরিচালনা পর্ষদের ১৫৫তম সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য তাদের পুনর্নির্বাচিত করা হয়।

  • নিলুফার জাফরুল্লাহ সূচনালগ্ন থেকে ২০১৭ সাল পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবম ও দশম জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন।

একজন স্থপতি হিসেবে, নিলুফার জাফরুল্লাহ ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা ও উন্নয়নে অবদান রেখে চলেছেন। তিনি সমাজের বিভিন্ন মানবিক কাজের সঙ্গেও যুক্ত আছেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের পরিচালক এবং বেগম জেবুন্নেসা ও কাজী মহাব্বুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ডোনার ট্রাস্টি। নিলুফার জাফরুল্লাহ জোনটা ইন্টারন্যাশনালের আজীবন সদস্য হিসেবে, বিশ্বব্যাপী ও স্থানীয় পর্যায়ে নারীদের আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও পেশাগত অবস্থা উন্নত করার জন্য সহায়তা দান করে আসছেন। তিনি জোনটা ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২৫টি জেলা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা এরিয়ার ২টি বিভাগের পরিচালক ছিলেন এবং যথাক্রমে ১৯৯৪ -৯৬ এবং ২০০৬-০৮ মেয়াদে ডিস্ট্রিক্ট-২৫ এর লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাজ করেছেন। তিনি নবম সংসদের সদস্য হিসেবে ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি। শামসুজ্জামান বহু সমাজসেবা কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করছেন। দেশের শিল্পগ্রুপ মাইক্রো ফাইবার গ্রুপের কর্ণধার শামসুজ্জামান লিবার্টি নিটওয়্যার লিমিটেড, ওরিয়েন্ট কেম-টেক্স লিমিটেড, মাইক্রো ফাইবার লিমিটেড, মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড, এ-ওয়ান পোলার লিমিটেড, টাঙ্গন গার্মেন্টস লিমিটেড এবং টারবিনজেন কেমিক্যালস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর