1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো আরএফএল বেস্ট বাই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিডি নিউজ ডেস্ক | আর্থিক পরিষেবায় অসামান্য অবদানের জন্য মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে আরএফএল বেস্ট বাই। ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস’ (মার্চেন্ট পিওএস) ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

‘লিডিং বাই রেজিলিয়েন্স’ শিরোনামে আয়োজিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডের ষষ্ঠ সংস্করণে ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক লেনদেনে অবদানের ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে ২৬টি বিজয়ী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন ত্রিশতা মওলার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আরএফএল রিটেইলের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আরএফএল বেস্ট বাই এর এই স্বীকৃতি তার মার্চেন্ট পিওএস নেটওয়ার্কের মাধ্যমে নির্বিঘ্ন এবং নিরাপদ ডিজিটাল পেমেন্টের অব্যাহত প্রচেষ্টাকে প্রতিফলিত করে। রিটেইল ব্যবসার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর