1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

মালয়েশিয়ার পর ইউরোপ যাচ্ছে যুব হকি দল

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। নিজেদের অভিষেক আসরে ভালো পারফম্যান্স করতে বাংলাদেশ হকি ফেডারেশন দলকে বিদেশে পাঠিয়ে কন্ডিশনিং ক্যাম্পও করাচ্ছে। বর্তমানে যুব হকি দল আছে মালয়েশিয়ায়। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচও খেলছে।

শুধু মালয়েশিয়ায় যুব দলের কন্ডিশনিং ক্যাম্প‌ই করাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন। তারা দলকে উইরোপেও পাঠাচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, ১ অক্টোবর মালয়েশিয়া থেকে দল ফিরবে। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে তাদেরকে পাঠানো হবে সুইজারল্যান্ডে।

সেখানে বাংলাদেশ যুব হকি দল চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে। দুটি ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে এবং দুটি অস্ট্রিয়ার বিপক্ষে। ওই সময় অস্ট্রিয়াও সুইজারল্যান্ডে থাকবে।

যুব হকি বিশ্বকাপ হবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদরাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে।

গত বছর নভেম্বর-ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এটি হবে হকির যে কোনো পর্যায়ে বাংলাদেশের প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর