1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর

জেলা প্রতিনিধি | মাগুরা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

গ্রামের মাঠে মাঠে জ্যৈষ্ঠ মাসে দেশি খেজুর পাওয়া যেত। এই খেজুর কাঁচা থাকতে সবুজ, পাকলে হলুদ রং ধারণ করতো। গাছের চারদিকে ঝুলে থাকতো খেজুর। তাকালে মনে হতো রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে খেজুর সংগ্রহ করতে ইচ্ছে হতো। গ্রামের কিশোরেরা মেতে উঠতো খেজুর পাড়ার উৎসবে। সেসব আর দেখা যায় না। হারিয়ে যেতে বসেছে দেশি জাতের খেজুর।

মাগুরা সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, ‌‘আমাদের গ্রামে আগে অনেক খেজুর গাছ ছিল। এই গাছে দেশি খেজুর পাওয়া যেত। গ্রামের অনেক কৃষক খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। কিন্তু এখন অনেক কৃষক পরিবার মাঠের ভেতরে বাড়ি করায় গাছগুলো কাটা পড়ে গেছে। ফলে গ্রামে খেজুর গাছ নেই বললেই চলে। দেশি খেজুরের মান অনেক ভালো। খেতে খুবই সুস্বাদু।’

সদরের কাপাসহাটি গ্রামের কৃষক জামিল বলেন, ‘বর্তমানে হাটে-বাজারে দেশি খেজুর পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে আমরা খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু বর্তমানে দেশি খেজুর হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার হচ্ছে। তাই অনেকেই পাড়া-মহল্লা ছেড়ে গ্রামের মাঠের মধ্যে বাড়ি বানাচ্ছে। ফলে মাঠের মধ্যে থাকা দেশি খেজুর গাছগুলো বেশি কাটা পড়ে যাচ্ছে।’

সদরের কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, ‘আমাদের গ্রামে এখন আর দেশি খেজুর গাছ দেখা যায় না। অনেক আগে আমাদের গ্রামে অনেক খেজুর কাজ ছিল। এ খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে দেশি খেজুর পাওয়া যেত। এখন হাতেগোনা অল্প কিছু থাকলেও সেই গাছে পর্যাপ্ত খেজুর পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘ছোটবেলায় আমি দেশি খেজুর পছন্দ করতাম। বিভিন্ন মাঠে গিয়ে দেশি জাতের খেজুর সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতাম। তারপর বাড়ির সবাই মিলে সেই খেজুর খেতাম। আজ খেজুর গাছ না থাকায় দেশি খেজুর হারিয়ে যেতে বসেছে। দেশি খেজুরের স্বাদ খুবই চমৎকার। এ খেজুর শিশুরা খুবই পছন্দ করে। তাই আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে খেজুর গাছ বেশি বেশি রোপণ করতে হবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর