1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মহানবীর নীতি পরিপালনে আমাদের ব্যবসায়িক জীবন সুখময় হবে : রিহ্যাব প্রেসিডেন্ট

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর কর্মময় ব্যবসায়িক নীতি যদি আমরা পরিপালন করি তাহলে আমাদের ব্যবসায়িক জীবন সুখময় এবং বরকতময় হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল উপলক্ষে ‘বিশ্বনবী মুহাম্মদ (সা.) এর ব্যবসায়িক নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিকেলে রিহ্যাব সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজরত মুহাম্মদ (সা.) এর ব্যবসায়িক নীতি সম্পর্কিত বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন রিহ্যাব পরিচালক ড. মো. হারুন অর রশিদ।

ড. মো. হারুন অর রশিদ বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) ব্যবসা করে এই অঙ্গনে তিনি অনেক আদর্শ রেখে গেছেন। যদি ইমানদারি, আমানত ও সততার সঙ্গে ব্যবসা করা যায়, তাহলে ব্যবসায়িক কর্মকাণ্ড নেক আমলে পরিণত হয়। কোরআন ও হাদিসে ব্যবসার প্রতি সর্বাধিত গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে বোঝা যায়, ব্যবসা অন্য যেকোনো পেশার চেয়ে শ্রেষ্ঠ পেশা। তবে ব্যবসায় মগ্ন হয়ে কিছুতেই আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না।

তিনি বলেন, নবী করিম (সা.) যৌবনে পদার্পণ করে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যান। চাচার সঙ্গীরূপে ইয়েমেন ও শামে বাণিজ্য সফরেও আসা-যাওয়া করতেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। রাসুল (সা.) এর ব্যবসায়িক নীতি অনুসরণ করে সততার সঙ্গে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম এ আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট-২ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্ , পরিচালক ডা. এন. জোহা, সুরুজ সরদার, লায়ন দেওয়ান নাসিরুল হক, এ এফ এম উবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টু, মোহাম্মদ মোরশেদুল হাসান, মো. আইয়ুব আলী, শেখ কামালসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর