1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় হঠাৎ বৃষ্টি হয়েছে। দিনভর তীব্র গরমের পর হঠাৎ এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর থেকে আকাশ মেঘলা হতে থাকে। ৫টার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আগারগাঁও, ফার্মগেট, মগবাজার, কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে অনেকেই রাস্তায় আটকা পড়েন। অফিস শেষে বাসায় ফেরা মানুষজন দুর্ভোগে পড়েন।

আবহাওয়াবিদরা বলছেন, দিনের তীব্র গরম ও বাতাসে আর্দ্রতার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়াবিদ শাহবাজ সুলতানা জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কম, এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামীকাল বৃহস্পতিবারও রাজধানীতে ছিঁটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর