1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভুল পরিসংখ্যানে মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে পরিসংখ্যানগুলো ভুলে ভরা। বিগত সময়ে সফলতা দেখানোর জন্য পণ্যের উৎপাদন বেশি দেখানো হয়েছে। এসব ভুল পরিসংখ্যানে মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে।

সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর দেশে আলু উৎপাদন ছিল এক কোটি টনের বেশি। কিন্তু সেই আলুর দাম আবার ৯০ টাকা কেজির উপরে উঠেছিল। হঠাৎ পরিসংখ্যান মিলছে না। তথ্য-উপাত্ত ঠিক না থাকায় মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে, যা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত করে ফেলছে। কবে দেশের এই পরিসংখ্যান ঠিক হবে তা আমার জানা নেই। কারণ এটা আমার আওতায় নেই।

তিনি বলেন, দেশে পরিসংখ্যান ফ্যাসাদ তৈরি করা ছাড়া আর কিছু করছে না। এ পরিসংখ্যান কবে ঠিক হবে তা আমি জানি না।

সম্মেলনের তৃতীয় অধিবেশনে শিরোনাম ছিল ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

তৃতীয় অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে আরও অংশ নেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় মোস্তফা কামাল বলেন, আমাদের উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা জরুরি। খাদ্য আমদানির ও সরবরাহের ক্ষেত্রে ব্যয় কমানো প্রয়োজন।

কাজী জাহেদুল হাসান বলেন, অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে পোল্ট্রি খাতকে অস্থিতিশীল করা হচ্ছে। এ খাতে সিন্ডিকেটের কথা বলা হলেও ব্যস্তবে সেটা নেই। এসব ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে। সৎ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের বিমুখ করা হচ্ছে। এটি একটি চক্রান্ত। সরকারকে এ বিষয়ে দৃষ্টি দেওয়ার আহ্বান করেন এ ব্যবসায়ী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর