1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ভারতে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি ছাড়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিষয়ক রাজ্য মন্ত্রীদের একটি প্যানেল স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে কর ছাড়ের প্রস্তাব করেছে।

বুধবার (২০ আগস্ট) নয়াদিল্লিতে বৈঠক শেষে দুইজন রাজ্য মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি আরোপিত হয়। এই কর মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।

জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ কাউন্সিলে সব রাজ্যের অর্থমন্ত্রী সদস্য হিসেবে থাকেন। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেলেঙ্গানার মন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা বলেন, স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে ছাড় দেওয়া হলে রাজস্ব ঘাটতি হতে পারে প্রায় ৯৭০০ কোটি রুপি (১.১১ বিলিয়ন মার্কিন ডলার)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অর্থনীতি চাঙ্গা করতে জিএসটির ব্যাপক ছাড় ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপটেই এই নতুন প্রস্তাব এসেছে।

আগামী বৈঠকে জিএসটি শুরুর পর থেকে সবচেয়ে বড় সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। (সংবাদ সূত্র: রয়টার্স)

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর