1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিরাপত্তার অজুহাত দেখিয়ে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে আগামী ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর মধ্যে রোববার (৪ জানুয়ারি) আইসিসিকে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিজনেস ডাইজেস্টকে এটি নিশ্চিত করেন।

আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আইসিসিকে চিঠি লেখার বিষয়ে। এরপর আইসিসিকে মেইল দেওয়া হয়।

আইসিসিতে চিঠি প্রেরণ প্রসঙ্গে বিজনেস ডাইজেস্টের সাথে আলাপে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আইসিসির কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠির ভাষ্য কী?

উত্তরে নাজমুল আবেদিন ফাহিম সরাসরি কিছু বলতে অনীহা প্রকাশ করেন। শুধু বলেন, বিসিবি থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, তাতেই বিস্তারিত উল্লেখ থাকবে।

তার উত্তরে বিসিবি পরিচালক ফাহিমের জবাব, আমরা বিকল্প চেয়েছি। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন বিসিবির ভাষ্য কী?

এটুকু বলার পর বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও জানান যে, বিসিবির দেওয়া চিঠিতে মোস্তাফিজের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা দাবি করার কথাটি থাকছে না। বিশ্বকাপের আগে বিসিবি এটা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না।

মেইলে বিসিবি লিখেছে, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। তারাও নিরাপত্তার কারণেই লঙ্কায় খেলার সুযোগ পাচ্ছে। একই কারণে বাংলাদেশও তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর