1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ভারতের স্বাধীনতা দিবসে ১০৩ মিনিটের ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে ভারতের ইতিহাসে দীর্ঘতম বক্তৃতা প্রদান করেছেন। লালকেল্লার প্রাচীর থেকে তিনি টানা ১ ঘণ্টা ৪৩ মিনিট (মোট ১০৩ মিনিট) জাতির উদ্দেশে ভাষণ দেন।

স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শুরু হওয়া এই ভাষণ শেষ হয় সকাল ৯টা ১৭ মিনিটে। এর মাধ্যমে মোদী তার আগের বছরের রেকর্ডও ভেঙে দেন, যখন তিনি ৯৮ মিনিট (১ ঘণ্টা ৩৮ মিনিট) বক্তব্য রেখেছিলেন।

মোদী প্রথমবার রেকর্ড গড়েন ২০১৫ সালে ৮৮ মিনিটের বক্তৃতা দিয়ে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৭ সালে ৭২ মিনিট (১ ঘণ্টা ১২ মিনিট) বক্তৃতা দিয়েছিলেন।

২০১৪ সালে লালকেল্লা থেকে মোদীর প্রথম স্বাধীনতা দিবসের বক্তৃতা ছিল ৬৫ মিনিটের। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ মিনিটে। তার সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা ছিল ২০১৭ সালে, মাত্র ৫৬ মিনিট। সেই বছর রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, অনেকেই অভিযোগ করেছেন তার ভাষণ একটু বেশি দীর্ঘ হয়, তাই তিনি ছোট করার প্রতিশ্রুতি দেন।

২০১৮ সালে মোদী ৮৩ মিনিটের, ২০১৯ সালে প্রায় ৯২ মিনিটের, ২০২০ সালে ৯০ মিনিটের, ২০২১ সালে ৮৮ মিনিটের, ২০২২ সালে ৭৪ মিনিটের এবং ২০২৩ সালে ৯০ মিনিটের বক্তৃতা দিয়েছেন।

এছাড়া শুক্রবারের (১৫ আগস্ট) ভাষণের মাধ্যমে মোদী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙেছেন। তিনি টানা ১২ বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন—যা তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর পর দ্বিতীয় স্থানে রেখেছে। নেহরু টানা ১৭টি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর