1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ভারতের সেনা-বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। রোববার (৪ মে) পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার দুই ব্যক্তি হলেন পলক শের মসীহ ও সুরজ মসীহ। অমৃতসর রুরাল পুলিশ গত ৩ মে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক (ডিজিপি) গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই দুই অভিযুক্তের যোগাযোগ ছিল। এই সংযোগ তৈরি হয়েছিল অমৃতসর সেন্ট্রাল জেলে আটক হরপ্রীত সিং ওরফে পিট্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে?
ডিজিপি যাদব বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিপন্ন করার যেকোনও চেষ্টার বিরুদ্ধে আমরা কঠোর ও দ্রুত পদক্ষেপ নেবো। পাঞ্জাব পুলিশ জাতীয় স্বার্থরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত সপ্তাহে, অমৃতসর কমিশনারেট একটি সম্ভাব্য গ্রেনেড হামলা প্রতিহত করে। এই হামলার পরিকল্পনার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদদপুষ্ট বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর পাঁচ সদস্য যুক্ত ছিল বলে দাবি করা হয়। তারা বিদেশে অবস্থানরত কুখ্যাত গ্যাংস্টার জীবন ফৌজির নির্দেশে কাজ করছিল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নরেশ কুমার ওরফে বাব্বু, অভিনব ভাগত ওরফে অভি, অজয় কুমার ওরফে আজ্জু, সানি কুমার। তারা সবাই অমৃতসরের হরিপুরার বাসিন্দা। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরকেও গ্রেফতার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করে।

ডিজিপি যাদব জানান, সীমান্তবর্তী জেলাগুলোতে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের জন্য এই চক্র মোটরসাইকেল ব্যবহার করতো এবং তাদের লক্ষ্য ছিল পুলিশ স্থাপনাগুলোতে হামলা চালানো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর