1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান ঢাকার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে দি‌ল্লি‌কে অনুরোধ জানিয়েছে ঢাকা।

বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় দূতকে তলবের তথ্য বিজনেস ডাইজেস্টক নি‌শ্চিত করেছেন। তি‌নি জানান, অবিলম্বে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে ভারতীয় দূতকে জানা‌নো হ‌য়ে‌ছে। তা‌কে বলা হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানিয়ে দেন।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, বুধবার সকালে ভারতীয় উপ-হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় কূটনীতিকের কাছে দেশ‌টি‌তে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর