1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভবিষ্যতে কার কাছে থাকবেন বুবলী, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ও তার বলয় ভেঙে নিজের মতো করে ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এই নায়িকা।

তবে বুবলী তার সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন। এবার তিনি জানালেন, চমকপ্রদ তথ্য। বললেন, ‘ভবিষ্যতে কৃষি কাজ করব।’

সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের ফ্যান পেজে আজ রোববার দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব। ফুল, ফলমূল, শাক-সবজি চাষ করবো। হাঁস-মুরগি, গরু-ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শত শত অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ।’

ঈদুল আজহায় ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বুবলীর। এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা জিয়াউল রোশানকে। বর্তমানে এই নায়িকা ভারতের সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী এলাকায় শুটিং করছেন ‘শাপলা শালুক’ নামে সিনেমার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর