1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ১২ মাসে ১২ হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ২০২৪ সালের ১২ মাসে ১২,০০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক। ব্যাংকিং খাতে তারল্য সংকটের সময়ে ব্যাংকটি ডিপোজিট প্রবৃদ্ধিতে এ সাফল্য অর্জন করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পুরো ২০২৪ সালে ধারাবাহিকতা বজায় রেখে প্রতি মাসে এক হাজার কোটি টাকা নিট ডিপোজিট গ্রোথ অর্জন করেছে, যা ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের লক্ষ্যণীয় সক্ষমতার প্রমাণ দেয়।

এমন অর্জন উদ্‌যাপনের লক্ষ্যে ১২ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড – নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড – সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “গ্রাহক আমানতে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্ত্বিত করেছে। আমরা আশাবাদী, ডিপোজিটের এই অনন্য মাইলফলক ২০২৫ ও পরবর্তী সালগুলোতে আরও বড় ধরনের সাফল্য অর্জনে সাহায্য করবে।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর