1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ৫০ হাজার নারী রেমিট্যান্স সুবিধাভোগীকে বিনামূল্যে বিমা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের মধ্যে দেশের ৫০ হাজার নারী রেমিট্যান্স সুবিধাভোগীকে স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রেমিট্যান্স সার্ভিসে আরও বেশি সুবিধা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেমিট্যান্স গ্রাহকদের প্রথমবারের মতো এ ধরনের ইনস্যুরেন্স বেনিফিট দিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ বিমা সুবিধার আওতায় থাকবে ব্যাংকটির নতুন ব্যাংকিং প্রপোজিশন ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের গ্রাহকরা।

এই চুক্তির আওতায় রেমিট্যান্স সুবিধাভোগী নারীরা বিনামূল্যে ইনস্যুরেন্স বেনিফিট পাবেন। এখানে থাকছে ২ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স কাভারেজ এবং ৫০ হাজার টাকা পর্যন্ত হেলথ ইনস্যুরেন্স কাভারেজ। ম্যাটারনিটি কেয়ার এবং আউট পেশেন্ট (ওপিডি) ও ইন পেশেন্ট (আইপিডি) মেডিকেল ট্রিটমেন্ট এ কাভারেজের অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার (১৯ মে) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের রেমিট্যান্স সুবিধাভোগী নারীদের আর্থিক সুবিধার বিষয়টি বিবেচনা করে ব্র্যাক ব্যাংক ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টে বিমাসুবিধা যুক্ত করেছে।ইনস্যুরেন্স সুবিধার সাথে এই অ্যাকাউন্টে থাকছে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয়ের অভ্যাসে মানুষকে উদ্বুদ্ধ করতে এখানে রয়েছে মাসিক ইন্টারেস্টপ্রাপ্তিরও সুবিধা।

বর্তমানে দেশের প্রায় ৬০ হাজার রেমিট্যান্স নারী সরাসরি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা সেবা গ্রহণ করছেন, যা ব্যাংকটির মোট রেমিট্যান্স অ্যাকাউন্টের ৩৫ শতাংশ। এই কাস্টমার বেস সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর এবং টাঙ্গাইলের মতো রেমিট্যান্স-নির্ভর অঞ্চলের গ্রাহকদের নিয়ে।

‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের এই ইনস্যুরেন্স সুবিধা প্রবাসীদের তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করবে, যা দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে ফরেন কারেন্সি রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফও বলেন, দেশের রেমিট্যান্স প্রবাহতে নারীদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার সঙ্গে যুক্ত করতে ও তাদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই ‘তারা’ প্রবাসী পরিবার প্রপোজিশনটি ডিজাইন করা হয়েছে। রেমিট্যান্স সেবায় বিনামূল্যে বিমা সুবিধা সুবিধা যুক্ত করার মাধ্যমে আমরা প্রবাসী পরিবারগুলোকে ক্ষমতায়িত করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করছি।

এই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ রেমিট্যান্স গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে বাংলাদেশের রেমিট্যান্স-ভিত্তিক অর্থনীটির কেন্দ্রে থাকা নারীদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের বিভিন্ন আর্থিক সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর