1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রহ্মপুত্রের বুকে শান্ত বিকেল

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নদী শুধু জলধারা নয়; নদী এক অনুভব, এক জীবনধারা। ময়মনসিংহ শহরের বুক চিরে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ যেন শহরবাসীর ফুসফুস হয়ে উঠেছে। বিকেলে নদীর পাড়ে গেলে বোঝা যায় এই নদী কীভাবে মানুষকে টেনে আনে। কেউ আসে ক্লান্তি ঝরাতে, কেউ ছবি তুলতে, কেউবা নিঃশব্দে বসে থাকতে।

এক বিকেলে আমিও নেমেছিলাম সেই জলে। নৌকায় উঠতেই চারপাশটা পাল্টে গেল। শহরের কোলাহল পেছনে ফেলে আমি এক জলের রাজ্যে ঢুকে পড়লাম। বৈঠার টান, পানির শব্দ আর বাতাসে ভেসে আসা সুর সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি।

নদীর বুকজুড়ে তখনো কিছু নৌকা ভেসে বেড়াচ্ছিল। কিছুতে পর্যটক, কিছু শুধু দাঁড়িয়ে ছিল অপেক্ষায়। ছোট্ট একটি নৌকায় পরিবার নিয়ে ঘুরছিল এক দল। বাচ্চারা হেসে উঠছিল প্রতিটি ঢেউয়ের ছোঁয়ায়। কেউ আবার প্রেমিক যুগল, নৌকার এক কোনায় বসে নিরিবিলি কাটাচ্ছিল সময়। নদী যেন তাদের আবেগের চাদরে জড়িয়ে রেখেছিল।

পানির ঢেউয়ে নৌকাগুলোর দোল খাওয়া, মাঝেমধ্যে বাতাসে ভেসে আসা গিটারের সুর, দূরে গোধূলির আভা সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন সময়ের বাইরে চলে এসেছি। এই নদী শহরের পাশে থেকেও যেন এক আলাদা জগত।

কিছু নৌকায় ছেলেরা গান ধরেছে, ‘ও নদীরে তুই যাস কোথায় রে…’। আশেপাশের নৌকা থেকে সেই সুরে সুর মেলাচ্ছে অন্যরাও। নদী যেন হয়ে উঠেছে এক চলমান মিলনমেলা।

নৌভ্রমণের পথে দেখা মিললো জেলে নৌকার। কথা হলো স্থানীয় জেলে রহিম মিয়ার সঙ্গে। বছর চল্লিশের এই মানুষটি জানালেন, ‘এই নদীই আমার বাঁচার উপায়। ভোরে জাল ফেলি, দুপুরে বা বিকেলে যা পাই; তা-ই নিয়ে ফিরে আসি।

প্রায় এক ঘণ্টার নৌভ্রমণ শেষে যখন ফিরে আসছিলাম; তখন সূর্য ডুবছিল পশ্চিমে। আকাশের লালচে আভা পড়ে নদীর বুকে, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল, নদী যেন বিদায়ের মুহূর্তেও ভালোবাসা দিয়ে বিদায় জানাচ্ছে।

এই নৌভ্রমণ কেবল একটি ভ্রমণ নয়, ছিল এক আত্মিক সংযোগ। ব্রহ্মপুত্র নদ আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছাকাছি গেলে মানুষ মন খারাপের মাঝেও নিজেকেই নতুনভাবে চিনতে শেখে। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে, এই নদীর বুকেই আমি খুঁজে পেয়েছি একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ।

ঢাকার যারা এই নদীর সৌন্দর্য উপভোগ করতে চান রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী বাসে অথবা কমলাপুরে ট্রেনে উঠে ৩.৫ ঘণ্টায় চলে আসুন ময়মনসিংহ সদরে। এরপর রিকশা বা ইজিবাইকে ১৫ মিনিটে সহজেই চলে আসতে পারবেন এই নদীর সৌন্দর্য উপভোগ করতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর