1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ব্যর্থতা সঙ্গী করে বিদায়, যাদের দায় দিলেন জাকের

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেটের অধারাবাহিক পারফরম্যান্সের আলোচনা উঠলে ঘুরে-ফিরে একটা কথায় গিয়ে থামে। আর তা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। আরও একবার চরম বিপর্যস্ত ও কুৎসিত ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন লিটন দাসের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) খেলতে নামার আগে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই ছিল সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বাদ। প্রথম ইনিংস শেষে সেই সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিল। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয়। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকেররা। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে নিজেদের হারের নেপথ্য জানিয়ে জাকের বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগের হিসাবে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। গতকাল (বুধবার) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’

লিটনের অনুপস্থিতিতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন জাকের। নিঃসন্দেহে তার এই অভিজ্ঞতা সুখকর হয়নি। ভারতের পর পাকিস্তানের কাছেও ব্যাটিংয়ের ভরাডুবিতে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জাকের বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’

বোলারদের প্রশংসা করার পাশাপাশি দুজন ক্রিকেটারের কথা বিশেষভাবে বললেন বাংলাদেশের এই ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমাদের বোলাররা (গর্বিত করেছে), বিশেষ করে রিশাদ-সাইফের কথা বলব। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন জোগাতে পারিনি। আর এই টুর্নামেন্টে আমাদের বোলাররা অনেক ভালো খেলেছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর