1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ৩ শতাংশ করার দাবি বাপার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের আদর্শ হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে একক ডিজিট করা ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার সাড়ে সাত শতাংশ থেকে হ্রাস করে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি এম এ হাশেম এসব প্রস্তাব তুলে ধরেন।

সংগঠনটি কৃষিজ পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনে অব্যাহতি, বিক্রয়ের ওপর ন্যূনতম আয়কর ০.৬০ শতাংশ বাতিল করা, কৃষি শিল্পে নগদ সহায়তা আগের মতো ২০ শতাংশ বহাল রাখা, কৃষি শিল্পের উপকরণ আমদানির বিপরীতে অগ্রিম আয়কর কর্তন অব্যাহতি দেওয়া, আয়কর নির্ধারণকারী কর্মকর্তার ওপর ক্ষমতা সুনির্দিষ্ট করা, অতিরিক্ত জমা করা আয়কর ফেরতের নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর