1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পঠিত

বিভিন্ন করহারের জন্য বিপাকে করদাতারা এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামীতে করহারে বৈষম্য থাকবে না। তিনি বলেন, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর। এ লক্ষ্যে আমাদের কাজ চলমান।

পাশাপাশি অটোমেশনের বাধাও দূর করার আশ্বাস দেন তিনি।

রোববার (১৩ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার, দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙিক্ষত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। যা নিয়ে তিনি বলেন, আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।

তিনি বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সঙ্গে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।

বৈষম্যহীন কর হবে এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে এটা আমরা করবো। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগোচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর