1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সাক্ষাৎ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। রোববার (১৭ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন এনবিআর, বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজীকরণ, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

বৈঠকে দুই প্রতিষ্ঠান নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, যাতে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করাসহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর