1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী তাকাফুল সুবিধার চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গোষ্ঠী তাকাফুল সুবিধার আওতায় ইকো ব্যাটারিজ লিমিটেডের এক কর্মীর চিকিৎসা ও মৃত্যু দাবি বাবদ চেক হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইকো ব্যাটারিজ লিমিটেডের সঙ্গে বিদ্যমান গোষ্ঠী তাকাফুল চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানটির সেলস্ সার্ভিস বিভাগের সুপারভাইজর মরহুম শহিদুল ইসলামের চিকিৎসা ব্যয় ও মৃত্যুদাবি মিলিয়ে মোট ২ লাখ ৫৮ হাজার ৪০০ টাকার চেক তার নমিনির হাতে তুলে দেয়া হয়।

গাজীপুরের মাওনাতে অবস্থিত ইকো ব্যাটারিজ লিমিটেডের নিজস্ব কারখানা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের হেড অব কর্পোরেট বিজনেস মো. মাজহারুল ইসলাম, হেড অব ক্লেইমস্ মো. আনিসুর রহমান সুমন। এছাড়া ইকো ব্যাটারিজ লিমিটেডের পক্ষে ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) মো. জসিম উদ্দিন, ম্যানেজার (প্রোডাকশন) মো. ইসমাইল হোসেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর