1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বেকারদের দক্ষ করে গড়ে তোলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ : উপাচার্য

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

বেকার জনগোষ্ঠীর বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই বেকার জনগোষ্ঠীর একটা বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্বও এ বিশ্ববিদ্যালয়ের। স্কিলড ম্যানপাওয়ার (দক্ষ মানবসম্পদ) হওয়ার প্রতিবেশী দেশসমূহসহ বিভিন্ন দেশের গ্র্যাজুয়েটরা উচ্চ বেতনে বিশ্বের চাকরির বাজারে সম্মান নিয়ে কাজ করে। কিন্তু দক্ষতার অভাবে আমাদের দেশের গ্র্যাজুয়েটরা স্বল্প বেতনে বাইরে কাজ করে। এ চিত্র পরিবর্তনে জান্য জাতীয় বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করে যাচ্ছে।

শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সভাকক্ষে আয়োজিত একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধিসহ দক্ষতা প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়।

স্মারকে সই করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর