1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বুয়েটের প্রতিনিধি দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত : ফায়ারের ডিজি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, বুয়েটের দল এসে দেখবে কী ধরনের কেমিক্যাল সেখানে ছিল। তাদের পর্যবেক্ষণের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখনও ধোঁয়া বের হচ্ছে। এখানে নানা ধরনের কেমিক্যাল আছে। কেমিক্যালের আগুন সাধারণ আগুনের চেয়ে ভিন্ন—তাড়াহুড়ো করে নিয়ন্ত্রণে আনতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

রূপনগরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬
তিনি জানান, আগুন আপাতত নেভানো হলেও পুনরায় জ্বলে ওঠার আশঙ্কা আছে। আমরা সতর্ক অবস্থায় আছি। জায়গাটা আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সবার সাবধান থাকা দরকার।

অননুমোদিত কেমিক্যাল গোডাউনগুলোর ঝুঁকির বিষয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি—বিভিন্ন এলাকায় অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। এমন ঘটনা যেন আর না ঘটে।

তিনি প্রশাসন ও স্থানীয়দের উদ্দেশে বলেন, যেখানে অননুমোদিত গোডাউন হবে, সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সচেতনতার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, যথাযথ নিয়ম মেনে যেন সবাই কেমিক্যাল গোডাউন স্থাপন করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর