1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্ব রোবট অলিম্পিয়াডে মায়ের দোয়াসহ বাংলাদেশের চার টিম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। তুরস্কের ইজমির প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের ২১তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের চার টিম।

টিমগুলো হলো- মায়ের দোয়া রোবোটিকস, সাইবার স্কোয়াড, চেইঞ্জ মেকার্স এবং টিম সাইবারওয়েভ। তিন দিনব্যাপী এ অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে চারটি টিমের ১২ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়া মায়ের দোয়া রোবোটিকস দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম ও রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি। সাইবার স্কোয়াড দলের সদস্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান ও এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান।

চেইঞ্জ মেকার্স দলের সদস্যরা হলেন- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। টিম সাইবারওয়েভ দলের সদস্যরা হলেন, স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত ও আশালীনা যোহারিন।

নতুন বাংলাদেশ গড়তে প্রযুক্তির সহযোদ্ধা কোডমলি
বাংলাদেশ দলের দলনেতা ও উপ-দলনেতা হিসেবে রয়েছেন মুনির হাসান ও মাহেরুল আজম কোরেশী। এছাড়া আন্তর্জাতিক পর্বের বিচারক হিসেবে রয়েছেন সাজ্জাদ ইসলাম, রেদওয়ান ফেরদৌস ও সিহাব সারার আহমেদ।

গত সেপ্টেম্বর মাসে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ দলের দলনেতা মুনির হাসান জানান, ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয় বাংলাদেশ। ওই বছর কোনো অলিম্পিয়াড আয়োজন করা হয়নি। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল। সেবার বিশ্বের ৬৬ দেশ থেকে ২০০টি দল অংশগ্রহণ করেছিল। পরের বছর ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের তিন শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। তাছাড়া ২০২৩ সালে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে বাংলাদেশের টিম।

বাংলাদেশ দলের উপ-দলনেতা মাহেরুল আজম কোরেশী জানান, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস ৩টি সেগমেন্টে বাংলাদেশের চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর