1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুটিং সেটে গোপনে ভিডিও, কী হচ্ছে শিল্পীদের সঙ্গে? বিশ্বকাপ ক্রিকেট • ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে। হ্যারিকেন ফ্রান্সিনের প্রভাবে উৎপাদন নিয়ে উদ্বেগের জেরে মূলত দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে অক্টোবরের জন্য ওয়েস্টে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনেও দুই বেঞ্চমার্কের দাম বাড়ে দুই শতাংশের বেশি। কারণ হ্যারিকেন ফ্রান্সিনের আঘাতের পর মেক্সিকো উপসাগরের অফশোর প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যায় এবং শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হয়।

ইউবিএস বিশ্লেষকরা জানিয়েছেন, হ্যারিকেন ফ্রান্সিনের কারণে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হতে পারে। এতে সেপ্টেম্বরে মেক্সিকো উপসাগরে দৈনিক ৫০ হাজার ব্যারেল কম উৎপাদন হবে।

মেক্সিকো উপসাগরে প্রায় ৩৯ শতাংশ তেল ও প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস উৎপাদন বুধবার অফলাইনে ছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর