1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বিয়ে করলেন অপু বিশ্বাস’ বলা কে এই জনি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | ঢালিউড তারকা অপু বিশ্বাসকে বিয়ে দিয়ে দিলেন তানজিল জনি নামের এক তরুণ! যে তারকাকে আগে বড়পর্দায় বউ সাজতে দেখা যেত, তিনি এখন মানুষের হাতে হাতে থাকা ফোনের পর্দায় চলে এসেছেন। তাকে এখন বউ সাজতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। কিন্তু অপুকে বিয়ে দিলেন কে এই তরুণ?

বিনোদন অঙ্গনের তারকাদের নতুন রূপে সাজিয়ে রীতিমতো তারকা হয়ে উঠেছেন এক ফ্যাশন ডিজাইনার। তার নাম তানজিল জনি। তিনিই ফেসবুকে জানিয়েছেন অপু বিশ্বাসকে বিয়ে করিয়ে দেওয়ার কথা। বেশ কিছু ছবি, ভিডিওতে বউয়ের সাজে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাসকে। জনি জানিয়েছেন, এটি বিয়ের ফটোশুট। তবে ওই ভিডিওতে বারবার তিনি বলছিলেন, নতুন করে বিয়ে করছেন অপু বিশ্বাস। ক্যাপশনেও লিখেছেন, ‌বিবাহ অভিযান অপু বিশ্বাস? অপু বিশ্বাসের বউয়ের সাজ নজর কেড়েছে তার অনুরাগীদের।

কদিন আগেও শোনা যেত, আবার বিয়ে করছেন অপু বিশ্বাস। কিছুদিন হলো, সেই গুঞ্জন থেমেছে। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ঢালিউড কুইন নামে পরিচিতি পাওয়া অপু বিশ্বাস আর বিয়ে করেননি। শাকিব ও তার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। মাতৃত্বকালীন ছুটির পর বিনোদন অঙ্গনে ফিরলেও সিনেমায় আর আগের মতো দেখা যায়নি তাকে।

সিনেমার বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্র্যান্ড-প্রোমোশন, নানান উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে হাজির হওয়ার পাশাপাশি ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো করছেন তিনি। প্রায়ই শাকিব প্রসঙ্গে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নায়িকা। সর্বশেষ তাকে দেখা গেছে তার সরকারি অনুদানে তার নিজের বানানো সিনেমা ‌‌লাল শাড়িতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর