1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিমা উন্নয়নে ৭১ কোটি টাকা বরাদ্দ, ৫৬ কোটিই বিশ্বব্যাংকের ঋণ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৯৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বিমা খাতের উন্নয়নে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭১ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৬ কোটি ৩০ লাখ টাকা বিশ্বব্যাংকের ঋণ, বাকি ১৫ কোটি ৪৬ লাখ টাকা সরকারি অর্থায়ন।

সোমবার (১৫ জুলাই) পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে বাস্তবায়নাধীন বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্পে এ বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পটি রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা করপোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করা এবং বাংলাদেশের বিমার কাভারেজ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়।

প্রকল্পের মোট ব্যয় ৬৩২ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ৫১৩ কোটি ৫০ লাখ টাকা। জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রথমে মেয়াদ ধরা হয়। পরে ৬৭০ কোটি ১৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মেয়াদে প্রথম সংশোধন প্রস্তাব পাস করা হয়। প্রকল্পটির মেয়াদ পরিকল্পনা কমিশন ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর