1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য রেজওয়ান সেলিম।

বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন বিশ্বে টেক্সটাইল উৎপাদনে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি এবং পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় অবস্থান তুলে ধরে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সাসটেইনেবিলিটি, মান উন্নয়নে এবং নতুন নতুন উদ্ভাবনের জন্য বিজিএমইএ এর চলমান প্রচেষ্টাগুলো জোরালোভাবে তুলে ধরেন।

রাষ্ট্রদূত মারুফ উভয় দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পোশাক শিল্পের প্রবৃদ্ধিতে সহায়তা করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর