1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিকাশ ক্রিকেট কার্নিভালে অংশ নিলো শীর্ষ ১৬ ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

দেশের শীর্ষ ১৬টি ব্র্যান্ডকে নিয়ে উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ‌‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ আয়োজন করলো বিকাশ। রাজধানীর বসুন্ধরা কিংস ক্রিকেট গ্রাউন্ডে এই ক্রিকেট কার্নিভাল হয়।

এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএলসহ আড়ং, বাটা, ওয়ালটন, স্বপ্ন, ইউনিমার্ট, অ্যাপোলো ক্লিনিক, সহজ ডট কম, আর্টিসান, ইনফিনিটি মেগা মল, ইজি ফ্যাশন, যাত্রী, গোযায়ান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং বিকাশ অংশ নেয়।

কার্নিভালে চ্যাম্পিয়ন হয় আর্টিসান এবং রানার-আপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট।

শনিবার (২২ নভেম্বর) কার্নিভালের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়নসহ বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিকাশ তার শীর্ষ মার্চেন্টদের নিয়ে উৎসবমুখর পরিবেশে পারস্পরিক সম্পর্ককে জোরদার করতেই এই কার্নিভালের আয়োজন করে। বিকাশ পেমেন্টে বিক্রয়মূল্য গ্রহণ করে দেশের শীর্ষ এই ব্র্যান্ডগুলো ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করছে এবং একই সঙ্গে গ্রাহকের ক্যাশবিহীন লেনদেন অভ্যস্ততা বাড়াচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর