1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনপি নেত্রী আফরোজা খান রীতার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতা
আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্র দাখিল না করে এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পর যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট ৭ জনকে।

এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ মেলে। ওই সময়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করা হয় এবং বোর্ড বিলুপ্ত করা হয়।

এছাড়া ২০২৩ সালের জুনে প্রায় ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় আরেফিনসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার হন। ২০২৫ সালের জানুয়ারিতে আরও কয়েকটি মামলায় ১৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে একই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর