1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বাসমতি চাল-গরুর মাংসে রাঁধুন কিমা বিরিয়ানি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | বিরিয়ানি খেতে কে না পছন্দ করেন! মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানির স্বাদে মুগ্ধ কমবেশি সবাই। তবে কখনো কি কিমার বিরিয়ানি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে জিভের স্বাদ বদলাতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
১. বাসমতি চাল ২ কাপ
২. গরুর মাংসের কিমা ২০০ গ্রাম
৩. এলাচ ৩টি
৪. তেজপাতা ১টি
৫. লবঙ্গ ৪টি
৬. আদা বাটা ১ চা চামচ
৭. রসুন বাটা ১ চা চামচ
৮. পেঁয়াজ কুচি ১ কাপ
৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০. ধনে গুঁড়া আধা টেবিল চামচ
১১. হলুদ গুঁড়া আধা টেবিল চামচ
১২. গরম মসলা আধা চা চামচ
১৩. কাজুবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ
১৪. ঘি ১ টেবিল চামচ
১৫. লবণ ও
১৬. তেল পরিমাণমতো।

প্রথমে প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি, কাজুবাদাম ও কিশমিশ ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। প্যানে আরও কিছুটা তেল ও ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হলে এর মধ্যে রসুন-আদা বাটা ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।

বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর মাংসের কিমা দিয়ে মসলার সঙ্গে কষিয়ে নিন। এবার মাংসে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল, পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। উপরে ঘি, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা কাজুবাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কিমা বিরিয়ানি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর