1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাফুফে নির্বাচন : প্রথম দিনে ইমরুল হাসানসহ মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৬২টি। সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা। দুই দিনব্যাপি চলবে সেটা। প্রথম দিনে ৯টি মনোনয়নপত্র জমা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছিলেন ৩ জন। প্রথম দিন জমা দিয়েছিন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এই পদে মনোনয়নপত্র তোলা অন্য দুইজন হচ্ছেন-চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার রুহুল আমিন ও মুরাপাড়া এসসির মনির হোসেন।

প্রথম দিনে অন্য সভাপতি ও সহ-সভাপতি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। সদস্য পদে জমা পড়েছে ৮ টি মনোনয়নপত্র। তারা হলেন-মাহমুদা খাতুন অদিতি, নজরুল ইসলাম, সৈয়দ শহিদুল ইসলাম, ইয়াকুব আলী, মঞ্জুরুল করিম, আমিরুল ইসলাম বাবু, ইকবাল হাসান জনি ও আবদুল হাফিজ।

আগামীকাল ১৫ অক্টোবর মনোনয়নপত্র জমার শেষ দিন। যাচাই-বাছাই ১৬ অক্টোবর। মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি ১৮ অক্টোবর।

মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ অক্টোবর ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ অক্টোবর। ভোট ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর