1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো বিএসসির জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে কেনা ‘এমভি বাংলার নবযাত্রা’ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ডে সরবরাহকারীর কাছ থেকে জাহাজটি বুঝে নেয় বিএসসি। নির্মাণের সময় থেকে জাহাজটির নাম ছিল ‘এমভি এক্সসিএল লায়ন’।

আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে জাহাজটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

এর আগে গত ২৭ জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিট) জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির আইনজীবী স্টিফেনসন হারউডের যুক্তরাজ্যের লন্ডন অফিসে দালিলিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয়। জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরণ করে ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ডে সম্পন্ন করা হয়।

এর আগে এ প্রকল্পের প্রথম জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ (এক্সসিএল জেমিনি) গত অক্টোবরে চীনা শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়া হয়। ওই জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন ইউএস ডলার এবং দুটি জাহাজ কিনতে বিএসসিকে ব্যয় করতে হয়েছে ৭৬ দশমিক ৬৯৮ ইউএস মিলিয়ন ডলার। যদিও জাহাজ দুটি কেনার ক্ষেত্রে প্রাক্কলিত মূল্য ছিল ৮০ দশমিক ৪০ মিলিয়ন ইউএস ডলার। এর ফলে ৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে বলে দাবি বিএসসির।

জাহাজ দুটির নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানের। জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে নির্মিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর