1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সুপারভিশন কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

ব্যাংক খাতে তদারকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। প্রথাগত পরিদর্শন পদ্ধতির পরিবর্তে এখন থেকে ঝুঁকিভিত্তিক বা রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) কাঠামোর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তদারকি করা হবে। এই ব্যবস্থায় সব ব্যাংকের ওপর এক রকম নজরদারি না রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঝুঁকির মাত্রা অনুযায়ী তদারকি কার্যক্রম পরিচালিত হবে।

নতুন কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তদারকিসংশ্লিষ্ট ১৩টি বিভাগ পুনর্গঠন করে ১৭টি বিভাগ গঠন করা হয়েছে। এর মধ্যে ‘ব্যাংক সুপারভিশন’ নামে থাকছে ১২টি বিভাগ, যেখানে বিভিন্ন শ্রেণির ব্যাংক আলাদা আলাদাভাবে অন্তর্ভুক্ত থাকবে। এসব বিভাগ ব্যাংকগুলোর সরবরাহ করা তথ্য ও ডেটার ভিত্তিতে তদারকি ও দিকনির্দেশনা দেবে। প্রয়োজনে তথ্যের যথার্থতা যাচাইয়ে অতিরিক্ত তথ্যও সংগ্রহ করা হবে।

আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে। যদিও গত ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা চালুর কথা ছিল, তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে তা পিছিয়ে যায়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন কাঠামোর কিছু কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। বিভাগগুলো পুনর্বিন্যাস করা হয়েছে এবং রোববার থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ঝুঁকিভিত্তিক তদারকির ফলাফলের ওপর ভিত্তি করে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণ কিংবা পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে। প্রয়োজনে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ প্রয়োগ করা হবে।

এছাড়া ব্যাংক সুপারভিশনের বাইরেও কারিগরি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি, ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, তদারকিসংশ্লিষ্ট নীতি প্রণয়ন, পেমেন্ট সিস্টেম সুপারভিশন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আরও পাঁচটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। নতুন মানি লন্ডারিং তদারকি বিভাগটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আদলে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর