1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বাংলাদেশ দলে তিন পেসার, তানভীর-ইমনের অভিষেক

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের।

অভিষেকে তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে একাদশ সাজিয়েছেন মিরাজ।

এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।

নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে খেলবেন ইমনকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। রিশাদ হোসেন না থাকায় দলে ডাক পেয়েছেন তানভীর।

ওয়ানডে অভিষেকের আগে জাতীয় দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী তরুণ বাঁহাতি ইমন। অন্যদিকে ৬টি টি-টোয়েন্টি খেলে ৪ উইকেট নিয়েছেন স্পিনার তানভীর। তাদের কারোরই টেস্ট অভিষেক হয়নি।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজ রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, ইহসান মালিঙ্কা ও আসিথা ফার্নান্দো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর