1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতাল গড়তে চায় চীন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে চীনে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ডিসেম্বরে আমি চীনের কুনমিং শহর সফর করেছি। সেখানকার কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য কিছু হাসপাতাল ডেডিকেট করে দেওয়ার জন্য। সে অনুযায়ী, তারা ৪টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করে দিয়েছে। এ মাসের ১০ তারিখে প্রথম দলটি চিকিৎসার জন্য সেখানে গিয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, আমি সেখানকার একটি হাসপাতাল পরিদর্শন করেছি। তাদের চিকিৎসা সেবার মান চমৎকার। তবে আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাইছি বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল তৈরি হোক। চীনকে আমরা হাসপাতাল করার জন্য অনুরোধ করেছি। তারা সে ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে এবিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমরা যেকোনো ধরনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাই তখন দেশের টাকা বাইরে চলে যায়। এখন চিকিৎসা নেওয়ার জন্য মানুষ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরে বেশি যায়। নতুন করে এখন আবার চীনের দরজা উন্মুক্ত হয়েছে। এটি আমাদের জন্য আরও একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। কারণ, চিকিৎসার খরচ এখন কমে আসবে। তবে আমরা প্রস্তাবনা দিয়েছি যেন, দেশে একটি অত্যাধুনিক চিকিৎসাসুবিধা সমৃদ্ধ হাসপাতাল করা হয়। চীন এব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর