1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন ঢাকায় জাতিসংঘের তিন প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপিএর কর্মকর্তারা। শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে রাজি।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন– বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপিএর এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহামসহ অন্যরা।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর