1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও।

উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে, যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন, তাদের ১০ শতাংশ অর্থছাড় দেওয়া হবে।

কিন্তু তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি। বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। যারা আসছেন, তাদের প্রায় সবাই চিকিৎসার জন্য আসছেন। ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খাঁ খাঁ করছে।

এই বিষয়ে চিকিৎসক এস.এন. পোদ্দার বিজনেস ডাইজেস্টকে জানান, ভিসা কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে বর্তমানে কম লোক চিকিৎসা করাতে আসছেন। তবে আমরা আশাবাদী, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে এসেছেন ঢাকার বাসিন্দা আনারুল রমেন। তিনি বলেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে এসেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে বর্তমানে বাংলাদেশের নাগরিকরা কলকাতায় অনেক কম আসছেন। আমি অনেক আগেই ভিসা করিয়ে রেখেছিলাম, তাই সমস্যা হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর