1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বন্ধ রূপালী ব্যাংকের ‘শিওরক্যাশ’, চালু হচ্ছে ‌‌‘রূপালীক্যাশ’

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বন্ধ হয়ে গেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’। তবে, এর পরিবর্তে নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। রূপালীক্যাশের এ সেবা পেতে গ্রাহকদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে শিওরক্যাশের সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে, কেন ‘শিওরক্যাশ’ বন্ধ থাকবে তা জানানো হয়নি।

ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, রূপালী ব্যাংকের বর্তমান মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ শুক্রবার থেকে বন্ধ। ২৫ সেপ্টেম্বর ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ চালু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, শিওরক্যাশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিপাকে ছিল রূপালী ব্যাংক। বেসরকারি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের সেবা শিওরক্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা শুরু করেছিল রূপালী ব্যাংক। করোনার পর হঠাৎ সেবার ধরন পরিবর্তনের উদ্যোগ নেয় প্রগতি সিস্টেমস। এতে বিপদে পড়ে রূপালী ব্যাংক।

পরে শিওরক্যাশের ডেটা সেন্টারসহ সব সিস্টেম রূপালী ব্যাংকের কাছে হস্তান্তর করে প্রগতি সিস্টেম। বর্তমানে শিওরক্যাশ সেবার নামে পরিবর্তন আনতে যাচ্ছে ব্যাংকটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর