1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বনানীতে চালু হলো চীনের ভিসা সেন্টার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার। বনানীতে ভিসা সেন্টার উদ্বোধন করেন চীনের রাষ্ট্রদূত
ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না চীনা দূতাবাসে। রাজধানীর বনানীতে চালু করা হয়েছে চীনের ভিসা সেন্টার।

জানা গেছে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

আগামী রোববার (২১ এপ্রিল) থেকে শুরু হবে এই ভিসা সেন্টারের কার্যক্রম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাসাদ সেন্টারে চীনের ভিসা সেন্টারের উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ভাসানটেকে ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দিলো চীনা দূতাবাস
তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সর্ম্পক আরও দৃঢ় হবে। বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে, সেজন্যই নানা পদক্ষেপ নিয়েছে চীনা দূতাবাস।

নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর