1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বড় পর্দার পর এবার ওটিটিতে কাজলের ভয়ংকর রূপ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

কাজল অভিনীত ছবি ‘মা’ সিনেমাটি গত ২৭ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিশাল ফুরিয়া। এই প্রথম কোনও ভৌতিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে কাজলকে। দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর ‘মা’ ছবিতে আবার অভিনয় করে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। বড় পর্দায় দুর্দান্ত ব্যবসা করার পর এবার ওটিটি প্লাটফর্মে এসেছে ‘মা’। খবর হিন্দুস্তান টাইমস বাংলার। ইতিমধ্যেই সিনেমাটির প্রিমিয়ার ঘোষণা করা হয়েছে ওই ডিজিটাল প্ল্যাটফর্মের তরফ থেকে।

জানা গেছে, আজ ২২ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায় দর্শকরা দেখতে পাবেন এই সিনেমাটিনেটফ্লিক্স ডিজিটাল প্ল্যাটফর্মের তরফ থেকে ‘মা’ সিনেমার একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘যখন রক্ষাকারী একজন মা হয় তখন প্রতিটি ধ্বংসকারীর পরাজয় হবে। দেখুন ‘মা’ ২২ আগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায়।’ ‘মা’ সিনেমায় কাজল ছাড়া অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় এবং খোরিন শর্মা। ছবিটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে এবং কুমার মঙ্গট পাঠক। চিত্রনাট্য লিখেছিলেন সাইউইন কুয়াড্রাস। সম্পাদনা করেছেন সন্দীপ ফ্রান্সিস। সঙ্গীত পরিচালনা করেছেন হর্ষ উপাধ্যায়, রকি খান্না এবং শিব মালহোত্রা

ছবিটির গল্প তৈরি হয় অম্বিকা অর্থাৎ কাজল এবং তাঁর মেয়েকে ঘিরে। অম্বিকা স্বামীর মৃত্যুর পর তাঁর গ্রামে যান এবং একটি দৈত্যাকার অভিশাপের সম্মুখীন হন যা তাঁদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এরপর কীভাবে সেই অভিশাপ থেকে নিজেকে এবং নিজের মেয়েকে মুক্ত করবেন কাজল সেটা নিয়েই তৈরি গল্প। ছবিতে কাজল অসাধারণ অভিনয় করলেও অনেকে মনে করেছেন এই সিনেমায় ভৌতিক দিকগুলি সঠিকভাবে তুলে ধরতে অক্ষম হয়েছেন পরিচালক। যদিও ছবিটি বক্স অফিসে ৩৬.০৮ কোটি টাকা আয় করেছিল, যা নিতান্তই কম সংখ্যা নয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর