1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ না থাকলেও চ্যাট করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব শহরেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কয়েকশ কোটি মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয়হোয়াটসঅ্যাপে। এর মধ্যে শুধু ছবি আদান-প্রদানের সংখ্যা ৭০০ মিলিয়ন এবং ভিডিও আদান-প্রদানের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়।

কিন্তু যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমনকি যাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ নেই তারাও চ্যাট করতে পারবেন। নতুন আপডেট নিয়ে এসেছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।

ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবার ‘গেস্ট চ্যাট’ ফিচার আনতে চলেছে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.২২.১৩-এ এই ফিচার্স আনার প্রস্তুতি চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার চালু হতে পারে। এতে যারা এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাদের বিশেষ সুবিধা হবে।

যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাকে লিঙ্ক পাঠাতে হবে। ওই লিঙ্কের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে। এর জন্য অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওয়েব ব্রাউজারের মাধ্যমে একে অপরের সঙ্গে চ্যাট করা যাবে।

এর আরও একটি সুবিধা হলো এতে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপশন থাকবে। ঠিক যেমনটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চ্যাটে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ অ্যাপ ব্যবহার না করলেও, চ্যাট এনক্রিপ্টেড থাকবে। তাই ব্যবহারকারীর চ্যাটের নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।

হোয়াটসঅ্যাপ মোবাইল বা ল্যাপটপে ইন্সটল থাকলে, নানা সুবিধা পাওয়া যায়। যদি কেউ অ্যাপ না রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও থাকবে। লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট করলে ছবি, ভিডিও, জিফ পাঠানো যাবে না। কোনো ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না। হোয়াটসঅ্যাপ কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে না। কোনো গ্রুপ চ্যাটও করা যাবে না। অর্থাৎ শুধু মেসেজই পাঠানো যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর