1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফোনের ডাটা দ্রুত ফুরিয়ে যায়, সমাধানে যা করবেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | মোবাইল ডাটা ব্যবহারের সবচেয়ে খারাপ দিক হচ্ছে, দ্রুত ডাটা ফুরিয়ে যায়। বারবার ডাটা কিনে ব্যবহার করতে হয়। এতে মাস শেষে মোবাইল ডাটার জন্য বেশ অনেকটাই খরচ হয়ে যায়। তবে ইন্টারনেট ব্যবহারে একটু সচেতন হলেই এই সমস্যার সমাধান করতে পারবেন।

দেখে নিন কোন বিষয়গুলোতে খেয়াল রাখবেন-

>> কোন অ্যাপ কত ডাটা খরচ করছে সবার প্রথমে সেটা জানতে হবে। যে অ্যাপগুলো বেশি ডাটা খরচ করে, তার ব্যবহার কমাতে পারেন। এটি ফোনের সেটিংসে গেলেই পেয়ে যাবেন। সেখান থেকে সেসব অ্যাপ বেশি ডাটা খরচ করে সেগুলো বন্ধ করে দিন।

>> অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের প্রচুর ডাটা খরচ করে। ব্যবহার না করলেও অ্যাপগুলো চলতে থাকে এবং ডাটা খরচ করে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন।

>> হাই-কোয়ালিটি ভিডিওগুলো কম দেখুন। ইউটিউব, ফেসবুকে যে ভিডিও দেখেছেন, তা যদি অনেক হাই-কোয়ালিটিতে চলে তাহলে দ্রুত ডাটা শেষ হয়ে যাবে। মোবাইল ডাটা দিয়ে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে লো কোয়ালিটি স্ট্রিমিং ডাউনলোড অপশন ব্যবহার করতে পারেন।

>> যখন কাজে লাগছে না সেই সময়টা ইন্টারনেট অফলাইন মোড ব্যবহার করুন। বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।

>> ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। এর ফলে ইন্টারনেট ও স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি যখনই সুযোগ আসবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর