1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফের স্মারক স্বর্ণমুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়লো

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) সোনা প্রতি ভরি এখন এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। এ পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি স্মারক মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন এক লাখ ১৫ হাজার টাকা ছিল।

মাত্র আড়াই মাসের ব্যবধানে স্মারক স্বর্ণ মুদ্রার দাম ফের বাড়ালো বাংলাদেশ ব্যাংক। গত ২৯ আগস্ট ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছিল, যা তার আগে ছিল এক লাখ পাঁচ হাজার টাকা।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হলো।

নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য হবে ১ লাখ ২৫ হাজার টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর