1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফেইসবুকে ছড়িয়ে পড়া মূল্য তালিকা সঠিক নয় : ভোক্তা অধিকার অধিদপ্তর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : ফেসবুকে নিত্যপণ্যের ‘সরকারের বাজার মূল্যতালিকা’ বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের অনুরোধক্রমে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্যতালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।

এর আগে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হয়, আলুর দর ৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা ও ব্রয়লার মুরগির দাম ঠিক করা হয়েছে ১৪০ টাকা কেজি। এ দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ এইচ এম সফিকুজ্জামান বিজনেস ডাইজেস্টকে বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তটি সঠিক নয়। আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর