1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফুটপাত উচ্ছেদ অভিযান • থমথমে মিরপুর, বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই দোকানপাট

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজধানীর মিরপুর ১০ এলাকার ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুর আইডিয়াল স্কুল সংলগ্ন হোপ মার্কেট এলাকা।

উচ্ছেদ অভিযানকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। আর এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের সংঘর্ষ ও সিটি করপোরেশন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বেলা ১১টার পর এই আগুনের ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আর এই আগুনে বাইতুল কুদ্দুস জামে মসজিদের নিচে থাকা ৬- থেকে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে বেশ কয়েকটি টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর ১০ এলাকা থেকে ১৩-১৪ নম্বরমুখী সড়কে মিরপুর আইডিয়াল স্কুল সংলগ্ন হোপ মার্কেট এলাকার বাইতুল কুদ্দুস জামে মসজিদের নিচে থাকা কয়েকটি কাপড়ের দোকান, জুতা-স্যান্ডেল ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও এর আশপাশ এলাকার ফুটপাতে উচ্ছেদ চালানোর ফলে বাঁশ কাঠ পড়ে থাকতেও দেখা গেছে। একই সঙ্গে প্রধান সড়কজুড়ে ভাঙচুর হওয়া কাচের টুকরা ও ভাঙা ইটের টুকরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাই। এছাড়াও সড়কের মাঝে পুড়িয়ে দেওয়া সিটি করপোরেশনের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী সুমাইয়া জাগো নিউজকে বলেন, পাশেই আমাদের বাসা। বাসার ওপর থেকে দেখছি। একটা গাড়ি আসছিলো। ওই গাড়ি দিয়ে ভাঙচুর করার সময় আগুন ধরে যায়।

মো. আবুল হোসেন বলেন, ওপরে মসজি ছিল। নিচে দোকান। এগুলোতো ভাঙার দরকার ছিলো না। এই দোকান উচ্ছেদ করতে গিয়েই দোকানে আগুন লাগছে। এই লাইনে সব দোকান ভেঙে দিয়েছে।

এদিকে এর আগে ঘটনার সূত্রপাত ঘটলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনা নিয়ন্ত্রণে চেষ্টা করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর