1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফিফা প্রীতি নারী ফুটবলে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে বাংলাদেশের জয়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : আগের চার সাক্ষাতেই ভুটানের বিপক্ষে সহজে জিতেছে বাংলাদেশের মেয়েরা। অথচ সেই ভুটান আজ (বুধবার) ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১৩ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে চমকে দিয়েছিল দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। তাহলে কি ঘরের মাঠে বাংলাদেশকে বিশাল চ্যালেঞ্জে ফেলে দিলো ভুটানের মেয়েরা? প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে সেই ভয়ই ধরিয়ে দিয়েছিল গত সাফের সেমিফাইনালে বাংলাদেশের কাছে ৮ গোলে হারা দলটি।

শক্তিতে বাংলাদেশ কতটা এগিয়ে সেটা প্রমান করতে সাবিনা-সাগরিকারা যেন বেছে নিয়েছিলেন ম্যাচের দ্বিতীয়ার্ধকে। ১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ মাঠ ছেড়েছে ৫-১ ব্যবধানের জয় নিয়ে। বড় জয়ে ২ প্রীতি ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গোলে ১-০ ব্যবধানে। পরের ম্যাচ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ২৭ জুলাই।

সাবিনা খাতুন বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তি। বয়সের কারণে পারফরম্যান্সে ভাটা পরলেও নিজেকে ঠিকই প্রমান করেছেন গোল করে। দলের লিড এসেছিল তাঁর গোলেই। তবে এ ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রাইকার সাগরিকার। তিনি করেছেন হ্যাটট্রিক। অন্য গোলটি করেছেন ঋতুপর্না চাকমা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ম্যাচে ফিরতে মাত্র চার মিনিট সময় নিয়েছে বাংলাদেশ। ৪৯ মিনিটে সাগরিকার গোলের পর বাকি সময়ের সব গল্পই লিখেছেন বাংলাদেশের মেয়েরা। ৫৩ মিনিটে লিড এনে দিয়েছিলেন সাবিনা খাতুন।২ মিনিট পর ব্যবধান ২-১ করেন ঋতুপর্না চাকমা। বাকি দুই গোল করেন সাগরিকা ৭৬ মিনিটে ও ইনজুরি সময়ে।

জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর এটি ইংলিশ কোচ পিটার বাটলারের তৃতীয় ম্যাচে প্রথম জয়। ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিল তাঁর দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর